প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 5, 2026 ইং
যশোরের হামিদপুর বাজারে অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী পথসভা

যশোরের হামিদপুর বাজারে অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী পথসভা
যশোর সদর প্রতিনিধি:
যশোর সদর উপজেলার হামিদপুর বাজারে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় আয়োজিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অনিন্দ্য ইসলাম অমিত।
পথসভায় সভাপতিত্ব করেন আজিজুল রহমান সেন্টু। এতে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, যুবদলের নেতা ফিরোজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমি নির্বাচিত হয়ে সংসদে গেলে আমার বাবার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে চাই। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশ ও দেশের জনগণ নিরাপদ থাকবে। নারীদের সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “জমি দখল, ঘের দখল, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর দখল ও সম্পদ লুটকারীদের কঠোর হাতে দমন করা হবে। ২৫০ শয্যার হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে।”
শেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, হামিদপুর বাজারে অনুষ্ঠিত এ নির্বাচনী পথসভায় স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
ছবি: সুমন ঘোষ, ফটো সাংবাদিক, যশোর সদর
দৈনিক ফুলতলা প্রতিদিন
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন